বিশ্বজিৎ মন্ডল মালদাঃ আচমকা মালদা মেডিক্যাল পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, অব্যবস্থা দেখে অসন্তোষ*
মালদা: শুক্রবার সন্ধ্যায় আচমকা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।
হাসপাতালে ঢুকে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। কোথাও সিনিয়র চিকিৎসক অনুপস্থিত, কোথাও রোগীদের মুখে শুনলেন চিকিৎসা পরিষেবায় গাফিলতির অভিযোগ। জরুরি বিভাগ থেকে শুরু করে মেডিসিন, সার্জারি ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
পরিদর্শনে অসন্তোষ প্রকাশ করেন তিনি। উপস্থিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করার পরামর্শ দেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে মানুষ পরিষেবা পেতেই আসেন, তাই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালে তৎপরতা লক্ষ্য করা যায়। হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ঘাটতি মেটানোর নির্দেশ দিয়েছেন তিনি।