গোমতী জেলার উদয়পুর মহকুমার বাগমা বিধানসভার পিত্রা দেওয়ানবাড়ি এলাকায় দীর্ঘ ২০-২৫ বছর ধরেও নির্মাণ হয়নি স্থায়ী সেতু। ফলে ২০টি জনজাতি পরিবারের সদস্যদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার করতে হচ্ছে। বর্ষাকালে ছড়ার জল বাড়লে বন্ধ হয়ে যায় যাতায়াত। এমনকি বাইক ও স্কুটি নিয়েও বাড়িতে পৌঁছানো সম্ভব হয় না। পাশাপাশি রয়েছে তীব্র পানীয় জলের সংকট। বাধ্য হয়ে ছড়ার জল ব্যবহার করছেন বাসিন্দারা। ভোটের সময় প্রতিশ্রুতি মিললেও বাস্তবে সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত একটি স্থায়ী লোহার সেতু নির্মাণ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
Udaipur, Gomati | Nov 23, 2026