গোমতী জেলার জন্য গর্বের খবর। হরিআনন্দ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলের নবম শ্রেণির ছাত্র দেবান্তর ভদ্র ৮ম খেলো ইন্ডিয়া যোগাসন প্রতিযোগিতায় জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে। এর আগেও সে চারবার ন্যাশনাল যোগা অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের ফলেই তার এই সাফল্য। দেবান্তরের কৃতিত্বে গর্বিত বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল অন্দ্রিলা কর্মকার সহ সকল শিক্ষক-শিক্ষিকা। তার আগামী দিনের সাফল্য কামনা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও জেলাবাসী।
Udaipur, Gomati | Nov 24, 2026