হুড়া: নাবালিকা অপহরণ ঘিরে চাঞ্চল্য হুড়ায়,নাবালিকা অপহরণের অভিযোগ দায়ের হুড়া থানায়
Hura, Purulia | Aug 2, 2026 নাবালিকা অপহরণ ঘিরে চাঞ্চল্য হুড়ায়।নাবালিকা অপহরণের অভিযোগ জমা পড়েছে থানায়।এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হুড়া এলাকায়। গত ৩১শে জুলাই সকাল ১০টা থেকে ঐ নাবালিকার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ বা কারা ওই নাবালিকাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে, বলে অভিযোগ নাবালিকার পরিবারের। রবিবার বিকালে হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার বাবা। অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে, এদিন হুড়া থানার সূত্রে জানা যায়