হেমতাবাদ: হেমতাবাদে ফাঁকা বাড়িতে বধূকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১ ব্যক্তি
স্বামীর অবর্তমানে এক মহিলাকে ঘরে ঢুকে উলঙ্গ করে যৌন হেনস্তা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫৪)। বাড়ি হেমতাবাদের বিষ্ণুপুর এলাকায়। হেমতাবাদ থানায় মহিলার জমা দেওয়া অভিযোগ এর ভিত্তিতে গ্রেপ্তার বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। শুক্রবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়েছে।