সোনামুখী: টোটোতে স্কুল যাত্রায় শিশুদের ঝুঁকি, সোনামুখী ওসি ট্রাফিকের সতর্কতা
সোনামুখী থানার ওসি ট্রাফিক অজয় দাস জানিয়েছেন, নিরাপত্তাহীন টোটোয় বাচ্চাদের স্কুলে নেওয়ার ফলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অপরাধ পুনরাবৃত্তি হলে তিনি নিজেই বাচ্চাদের গাড়িতে নিয়ে আসবেন এবং সংশ্লিষ্ট টোটো সিজ করবেন। অভিভাবক ও টোটো চালকদের প্রতি বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।