গতকাল গভীর রাতে কৃষ্ণনগর বাসস্ট্যান্ডে দুই যুবককে বেধড়ক মারধর করে কয়েকজন দুষ্কৃতকারী। গতকাল বাস মালিকরা ধর্মঘট করায় অফিস ফেরত দুই যুবক গভীর রাতে বাড়ি ফেরার তাগিদে করিমপুরগামী একটি মাছের গাড়িকে দাঁড় করিয়ে তাদেরকে লিফট দেওয়ার আগে জানায়। কিন্তু অত ভাড়া নেবে এই জিজ্ঞাসা করার পরই গাড়ির চালক এবং আরো কয়েকজন ওই দুই যুবককে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে ওই দুই যুবককে উদ্ধার করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।