চণ্ডীতলা ২: হুগলির পিয়ারাপুরে উল্টো রথযাত্রায় বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি, পৌর প্রধান, গ্রাম পঞ্চায়েত প্রধান
শ্রীরামপুর হুগলী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদর্শন বরের উদ্যোগে শনিবার হুগলির পিয়ারাপুরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মনি সামুই, বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো, পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখর সাপুই এবং অন্যান্য বহু বিশিষ্ট ব্যক্তিরা