হুড়া: জাতীয় সড়কের উপর ট্রাকের ধাক্কায় এক পথচারীর জখম হওয়ার ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের হুড়া থানায়
Hura, Purulia | Aug 29, 2026 জাতীয় সড়কের উপর ট্রাকের ধাক্কায় এক পথচারীর জখম হওয়ার ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলা দায়ের হুড়া থানায়। গত ২৫শে আগস্ট সকাল ৫টা নাগাদ হুড়া হাটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। হুড়ার বাসিন্দা সুমনা কুন্ডু নামে এক মহিলাকে অত্যন্ত দ্রুত গতিতে থাকা একটি ট্রাক ধাক্কা মারে, বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে। পরে ভর্তি করা হয় পুরুলিয়া দেবেন মাহাত সদর হাসপাতালে। ট্রাকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা, বলে শনিবার সন্ধ্যায় হুড়া থানায় লিখিত অভিয