চোর ধরিয়ে দিয়েই বিপদ! প্রতিশোধের আগুনে পুড়ল বাড়ি ও গাড়ি, আতঙ্কে বাবুরবাজারের জোবরাজনগর**
চোর ধরিয়ে দেওয়ার জেরেই প্রতিশোধমূলক অগ্নিসংযোগের অভিযোগ উঠল কৈলাসহরে। টায়ার চুরির ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে ইরানি থানার পুলিশের হাতে তুলে দেওয়ার পরই গভীর রাতে বাড়ি ও গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
ঘটনাটি কৈলাসহরের বাবুরবাজার সংলগ্ন জোবরাজনগর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কে বা কারা এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখার দাবি উঠেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
**#কৈলাসহর #Unakoti #TripuraNews