Public App Logo
Profile Picture

সাহসী কন্ঠ

@sajal69636112
17616Followers
30Following
গভীর রাতে চোর সন্দেহে ৩ যুবককে ধরে পুলিশে দিল স্থানীয়রা।
রাতে বাইকে করে বাড়ি ফেরার পথে এক যুবককে পথ আটকে পেট্রল ঢেলে পু**ড়ি**য়ে মা**রা**র চেষ্টার অভিযোগ উঠল। আগুনের হাত থেকে কোনওরকমে প্রাণে বাঁচলেও পুড়ে যায় তাঁর বাইক। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বেজপুরা এলাকায়।
কোকরাঝাড়-ধুবড়ি পুলিশের বড়সড় অভিযান! পাচারের আগেই উদ্ধার ৯৮টি গরু, গ্রেফতার ১—অসম পুলিশের তৎপরতায় ভেস্তে গেল গরু পাচারের বড় পরিকল্পনা! 🐄
আশাবাড়ি সীমান্ত পেরিয়ে শশীদলে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা! ভ্যান থেকে গাঁজা উদ্ধারের পর পুলিশের হাতে আটক চালক—দেখুন সেই ভিডিও
মরফিনসহ জিরিবামের যুবক গ্রেফতার

লক্ষীপুর: মাদকবিরোধী অভিযানে সাফল্য পেল বাঁশকান্দি পুলিশ। জাতীয় সড়কে অভিযান চালিয়ে ৯৯১ গ্রাম মরফিনসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে জানা গেছে, রবিবার রাতে বাঁশকান্দি থানার উজান তারাপুর এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৯৯১ গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ধৃত যুবকের নাম আয়ুব হোসেন (৩১)। তাঁর পিতা আসিক উদ্দিন। তিনি প্রতিবেশী মণিপুরের জিরিবাম জেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

ঘটনার পর তাঁর বিরুদ্ধে NDPS আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়। এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জিরিবাম থেকে কাছাড়ে মাদক প্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। পুলিশের ধারাবাহিক অভিযানের মধ্যেও ফের বিপুল পরিমাণ মরফিন উদ্ধারের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহলে।

<nis:link nis:type=tag nis:id=banskandi nis:value=Banskandi nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=lakhipur nis:value=Lakhipur nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=jiribam nis:value=Jiribam nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=cachar nis:value=Cachar nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=morphine nis:value=Morphine nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=drugseized nis:value=DrugSeized nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=drugbust nis:value=DrugBust nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=antidrugoperation nis:value=AntiDrugOperation nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=assampolice nis:value=AssamPolice nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=ndpsact nis:value=NDPSAct nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=barakvalley nis:value=BarakValley nis:enabled=true nis:link/> <nis:link nis:type=tag nis:id=breakingnews nis:value=BreakingNews nis:enabled=true nis:link/>
<nis:link nis:type=tag nis:id=breaking nis:value=Breaking nis:enabled=true nis:link/> সুপ্রিম কোর্টে ধাক্কা খেলেন জ্ঞানেশ কুমার? ‘আমরা সংশোধিত Form-6 অনুমোদন করিনি’, সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের দাবির সঙ্গে ভিন্নমত CJI-এর। 

নয়াদিল্লি, ৫ অক্টোবর: ভোটার তালিকায় নতুন ভোটারের নাম অন্তর্ভুক্তির জন্য ব্যবহৃত Form-6 নিয়ে নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টের বক্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সোমবার এক মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে জানিয়েছেন, সুপ্রিম কোর্ট Form-6-এর কোনও সংশোধিত সংস্করণ অনুমোদন করেনি। আদালত আরও জানিয়েছে, Form-6-এ পরিবর্তন কে এবং কীভাবে করল, তা নথি দেখে খতিয়ে দেখা হবে।
বিজেপির বন্ধু মথা কি কি করেছে, শুনুন কমলপুর মন্ডল সভানেত্রীর বক্তব্য
কৈলাশহর পূর্ব ইয়াজেখাওরা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে চুরি যাওয়া একটি গরু আটক করলেন এলাকাবাসী।
জানা গেছে, গরুটিকে নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা ধাওয়া করে গরুটিকে উদ্ধার করেন। তবে অভিযুক্ত চোর পালিয়ে যায়।
এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে মথার জয়, সোনামুড়ায় বাজি-ফটকা ফাটিয়ে উচ্ছ্বাস; সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে ১৩-তে ১৩ আসন জয়ের দাবি তিপ্রা মথার কর্মী-সমর্থকদের
মুঙ্গিয়াকামির ‘বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে’ তিপ্রা মথার বাজিমাত, ৬ আসনে জয় ৪-২ ব্যবধানে
জিবি হাসপাতালের ডাক্তারদের আন্দোলন সহ মোবাইল নিষিদ্ধ এবং ভিলেজ নির্বাচনের ফলাফল নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা
গণনা কেন্দ্রের বাইরে নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জ! তুলাশিখর ব্লকের অন্তর্গত চাম্পাহাওরে উত্তপ্ত পরিস্থিতি!!
বাইট ৯হালাহালি আশারাম বাড়ি কেন্দ্র বিধায়ক প্রশমিত দেববমা রঞ্জিত দেববর্মা সোহেল দেববর্মা সংবাদ মাধ্যমকে জানালেন
মথার কর্মীদের ভয়ে থলিবাড়ি গণনা কেন্দ্রে যেতে পারছেন না বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের কাউন্টিং এজেন্টরা! কাঁঠালিয়ায় বিক্ষোভ, ঘটনাস্থলে এসপি-সহ বিশাল পুলিশ বাহিনী
সালেমা ব্লকে  গণণা কেন্দ্রে মহারানী হাই স্কুল থেকে সি পি আই (এম)  এজেন্টদের তিপ্রা  মথার দুর্বৃত্তরা বের করে দেয়!এবং এজেন্টের কার্ড ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে মহারানীতে পথ অবরোধ!!
ভোট গণনাকে ঘিরে চাম্পাহাওরে উত্তেজনা! সড়কে গাছ ফেলে প্রতিবন্ধকতা, গণনাকেন্দ্রের সামনে বিশাল পুলিশবাহিনী মোতায়েন—IPFT ও মথা কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা
উপজাতি কল্যান মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকা ছারখার। মাত্র একটি ভিসি পেয়েছে বিজেপি। বাকি সব মথার দখলে।
টসে জিতে উল্টাছড়া পঞ্চায়েত বিজেপির দখলে । 
এক নম্বর বড়বাড়ি ওয়ার্ডে বিজেপি -151এবং মথা -151 ভোট পাবার পর টসে জিতে বিজেপি দখল করলো পঞ্চায়েত।পঞ্চায়েত হল বিজেপি 5 আসন,মথা - ২,নির্দল 2 আসন।
রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির প্রার্থী অভিনেত্রী কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গে সরকারের পালাবদলের পর গত ১৬ ই জুলাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছিলেন কোয়েল মল্লিক।
দেখুন কিভাবে একটি সাপ অন্য একটি সাপকে গিলে খেয়ে ফেলছে।
ভিসি নির্বাচনের আগের রাতে ১২ বছরের নাবালক গুলিবিদ্ধ, এলাকায় চাঞ্চল্য।
অটোতে ফেলে যাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিয়ে সততার এক অনন্য নজির গড়লেন উদয়পুরের অটোচালক আক্তার হোসেন।
টাকার লোভ মানুষকে অন্ধ করে—সমাজজুড়ে চলা এই বহুল প্রচলিত ধারণাকে আরও একবার মিথ্যা প্রমাণ করলেন উদয়পুরের সাধারণ এক অটোরিকশা চালক। গাড়িতে যাত্রীর ভুলে ফেলে যাওয়া নগদ ৮০ হাজার টাকা ভর্তি ব্যাগ বিন্দুমাত্র প্রলোভনে না পড়ে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন উদয়পুর রাজধরনগর এলাকার বাসিন্দা আক্তার হোসেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৮টা ২০ মিনিট নাগাদ মেলাঘরের ব্যবসায়ী রতন সূত্রধর উদয়পুর রমেশ চৌমুহনী থেকে কাকরাবন মোটরস্ট্যান্ডের উদ্দেশ্যে একটি অটোরিকশায় ওঠেন। রাত ৯টা নাগাদ গন্তব্যে পৌঁছে তাড়াহুড়োর মাথায় তিনি নিজের গুরুত্বপূর্ণ টাকার ব্যাগটি অটোরিকশার পেছনের আসনেই ফেলে রেখে নেমে যান।
পরদিন রবিবার সকালে প্রতিদিনের নিয়ম মেনে অটোরিকশাটি পরিষ্কার করার সময় পেছনের আসনে পরিত্যক্ত ব্যাগটি নজরে আসে চালক আক্তার হোসেনের। ব্যাগের মালিককে শনাক্ত করতে সেটি খুলতেই ভেতরে থরে থরে সাজানো নগদ নোটের বান্ডিল দেখতে পান তিনি; গুনে দেখা যায় সেখানে রয়েছে ৮০ হাজার টাকা।
আর্থিক টানাটানির সংসার হওয়া সত্ত্বেও এত পরিমাণ টাকা দেখে প্রলোভনে পা দেননি আক্তার। তিনি ব্যাগের ভেতরে তন্নতন্ন করে খুঁজে একটি ফোন নম্বর পান এবং কালবিলম্ব না করে তৎক্ষণাৎ ওই নম্বরে যোগাযোগ করেন। ফোন করতেই অপরপ্রান্ত থেকে জানা যায় ব্যাগটি ব্যবসায়ী রতন সূত্রধরের, যিনি সারা রাতের মানসিক কষ্টে দিশেহারা অবস্থায় ছিলেন।
টাকার সন্ধান পেয়ে রবিবার সকাল ৯টা নাগাদ উদয়পুরে ছুটে আসেন ব্যবসায়ী রতন সূত্রধর। এরপর রাজারবাগ গর্জনমুড়া অটোরিকশা স্ট্যান্ডে স্থানীয় শ্রমিক সংগঠন ও সহকর্মী অটোরিকশাচালকদের উপস্থিতিতে সম্পূর্ণ টাকা আক্তার হোসেন নিজ হাতে তাঁর হাতে তুলে দেন। খোয়া যাওয়া বিপুল পরিমাণ টাকা অক্ষত অবস্থায় ফেরত পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন ওই ব্যবসায়ী এবং আক্তার হোসেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বর্তমান সমাজে পেশায় অতি সাধারণ এক অটোচালকের এমন মহৎ ও নিঃস্বার্থ পদক্ষেপ শুধু উদয়পুরেই নয়, গোটা রাজ্যবাসীর কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। আক্তার হোসেনের এই বিরল সততাকে কুর্নিশ জানাচ্ছে স্থানীয় অটো শ্রমিক সংগঠন থেকে শুরু করে সুশীল সমাজ।
ভোট গণনার আগের রাতে উদয়পুরের ধজ্জ্বনগরে এক ভয়াবহ দুর্ঘটনা এবং তৎপরবর্তী চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। ধজ্জ্বনগরে একটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত ইকো গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি এয়ারগান এবং একটি ধারালো তলোয়ার। এই ঘটনার সঙ্গে জরিত সন্দেহে মদ্যপ অবস্থায় থাকা দুই যুবককে আটক করেছে স্থানীয় উত্তেজিত জনতা, এমনকি তাদের গণধোলাইয়ের শিকার হতে হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসে রাধাকিশোরপুর থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর এই ঘটনার সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। পুলিশ অস্ত্রগুলির আসল উৎস এবং দুই যুবকের উদ্দেশ্য খতিয়ে দেখতে ব্যাপক তদন্ত শুরু করেছে।
জিবি হাসপাতালে মোবাইল ব্যবহার নিয়ে নতুন নির্দেশ, ছবি-ভিডিওতেও নিষেধাজ্ঞা; প্রশ্ন রোগীর পরিজনদের

আগরতলা: জিবি হাসপাতাল চত্বরে মোবাইল ফোনের ব্যবহার, ছবি তোলা ও ভিডিও করার ক্ষেত্রে নতুন নির্দেশ জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন রোগী ও তাঁদের পরিজনদের একাংশ।

জানা গেছে, সম্প্রতি জিবি হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে ওঠা অভিযোগের পর হাসপাতাল চত্বরে রোগী, তাঁদের পরিজন এবং সাংবাদিকদের মোবাইল ফোন ব্যবহার নিয়ে এই নতুন নির্দেশনা জারি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালের ভেতরে ছবি তোলা কিংবা ভিডিও করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে বলে দাবি করা হচ্ছে।

তবে এই নির্দেশ ঘিরে আপত্তি তুলছেন রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের একাংশ। তাঁদের বক্তব্য, বর্তমানে হাসপাতালের বিভিন্ন পরিষেবা গ্রহণের ক্ষেত্রে মোবাইল ফোন গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর রোগীর নাম নথিভুক্ত করা, বিভিন্ন তথ্য সংগ্রহ করা কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য মোবাইল ফোনের প্রয়োজন হয়। ফলে হাসপাতালের ভেতরে মোবাইল ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকলে জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ কীভাবে যোগাযোগ করবেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা।

রোগীর পরিজনদের আরও বক্তব্য, হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা এবং রোগীদের গোপনীয়তা রক্ষার জন্য ছবি বা ভিডিও ধারণের ক্ষেত্রে নিয়ম থাকতে পারে। তবে মোবাইল ফোন সঙ্গে রাখা বা জরুরি প্রয়োজনে ব্যবহারের সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করা হলে সাধারণ রোগী ও তাঁদের পরিবার সমস্যায় পড়তে পারেন। তাই এ ক্ষেত্রে স্পষ্ট নির্দেশিকা থাকা প্রয়োজন বলে মনে করছেন তাঁরা।

অন্যদিকে, জিবি হাসপাতাল চত্বরে সম্প্রতি উদ্বোধন হওয়া ‘ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার’ নিয়েও প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার উদ্যোগে উদ্বোধন হওয়া এই পরিষেবা চালু হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেলেও এখনও পুরোপুরি পরিষেবা শুরু হয়নি বলে অভিযোগ উঠেছে।

হাসপাতালে মোবাইল ব্যবহারের নতুন নির্দেশ এবং ‘ভারত মাতা ক্যান্টিন কাম নাইট শেল্টার’-এর পরিষেবা চালু হওয়া নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
উত্তপ্ত উমাকান্ত ময়দান। পুলিশের সামনে রেফারিকে বেধড়কভাবে পেটায় ব্লাড মাউথের ফুটবলাররা। একইদিনে জোড়া কলঙ্ক উমাকান্ত ময়দানে।

উত্তপ্ত উমাকান্ত ময়দান। পুলিশের সামনে রেফারিকে বেধড়কভাবে পেটায় ব্লাড মাউথের ফুটবলাররা। একইদিনে জোড়া কলঙ্ক উমাকান্ত ময়দানে। প্রথমে রেফারি সিদ্ধান্তের বিরোধীতায় ব্লাড মাউথ মাঠ থেকে উঠে যায়। এমনকি তাদের হাতে আক্রান্ত হন রেফারি। পরে নির্ধারিত সময় পর্যন্ত ব্লাড মাউথের ফুটবলাররা মাঠে না আসায় নিয়ম অনুযায়ী প্রতিপক্ষ এগিয়ে চল সংঘকে জয়ী ঘোষণা করা হয়। খেলার নির্ণায়ক বাঁশি বাজতেই পুলিশের সামনে রেফারিকে বেধড়কভাবে পেটায় ব্লাড মাউথের ফুটবলার সহ কয়েকজন।