🚨 **সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরও আয়লাথলে বন্ধ হলো না ঝান্ডি মুন্ডার জুয়ার আসর!**
কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির কুরকুরি চা বাগানের ফাঁড়ি আয়লাথলে দুই দিন ধরে প্রকাশ্যে চলল ঝান্ডি মুন্ডার জুয়ার আসর। বরাক উপত্যকার তিন জেলা থেকে বিপুল সংখ্যক জুয়াড়ির সমাগম ঘটে বলে খবর।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পরও কেন বন্ধ হলো না এই অবৈধ জুয়ার আসর? কার মদতে চলছে এই জুয়ার কারবার? উঠছে একাধিক প্রশ্ন।
সূত্রের খবর, আগামী দিনে সিন্দুরা, মেজেন্টা ও কোনাপাড়া চা বাগানেও একই ধরনের জুয়ার আসর বসানোর প্রস্তুতি চলছে।
এবার কি নড়েচড়ে বসবে পুলিশ প্রশাসন? নাকি সংবাদমাধ্যমে খবর প্রকাশের পরও চলতে থাকবে এই অবৈধ কার্যকলাপ?
**জুয়ার বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছেন সচেতন মহল।**
#Katigorah #Ailathal #Gambling #JhandiMunda #Cachar #BarakValley #AssamPolice #DailyNews
Sonamura, Sepahijala | Nov 15, 2026