হেমতাবাদ: হেমতাবাদের বিভিন্ন বাজারে হানা টাস্কফোর্স এর, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রর দাম নিয়ন্ত্রণে রাখতে উদ্যোগ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও চিনির দাম বৃদ্ধির অভিযোগের প্রেক্ষিতে সোমবার হেমতাবাদ বাজার সহ কৃষানমান্ডি, মুদিখানা দোকান সহ চালের আরত গুলিতে অভিযান চালালো প্রশাসনের টাস্কফোর্স। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, খাদ্য ও সরবরাহ দপ্তর, এগ্রিকালচার মার্কেটিং এবং লিগ্যাল মেট্রোলজি দপ্তরের আধিকারিকরা। সঙ্গে ছিলেন হেমতাবাদ থানার আই সি, বিডিও সহ জেলা পুলিশ আধিকারিকরা। এদিন বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানে গিয়ে।