কানাডার স্বামী নারায়ণী মন্দিরের আদলে সেজেছে কুমারঘাটের সুভাষ সংঘের পুজো মণ্ডপ ।।
কানাডার বিখ্যাত স্বামী নারায়ণী মন্দিরের আদলে সেজে উঠেছে কুমারঘাটের ঐতিহ্যবাহী সুভাষ সংঘের দুর্গাপুজো মণ্ডপ। ৩৫ লক্ষ টাকা বাজেটে এবছর ৪৮তম বর্ষে পদার্পণ করল ক্লাবটি। পঞ্চমীর সন্ধ্যায় গঙ্গারতি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মণ্ডপের উদ্বোধন করেন সমাজসেবী কৃতীশ চন্দ্র দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি সন্তোষ ধর, পৌর চেয়ারম্যান বিশ্বজিৎ দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি ক্লাবের উদ্যোগে প্রায় ২৫০ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ ও অ্যাম্বুলেন্স পরিষেবার মতো সামাজিক কাজেও সারা বছর যুক্ত থাকে সুভাষ সংঘ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #tripura #khowai #agartala #durgapuja