কানাডার স্বামীনারায়ণ মন্দিরের আদলে সেজেছে কুমারঘাটের সুভাষ সংঘ ক্লাবের এবারের পূজা ।।
ঊনকোটি জেলার কুমারঘাটের ঐতিহ্যবাহী সুভাষ সংঘের দুর্গোৎসব এবারও নজর কাড়ছে দর্শনার্থীদের। ক্লাবের ৪৮তম বর্ষে এবারের মণ্ডপ সাজানো হয়েছে কানাডার বিখ্যাত স্বামীনারায়ণ মন্দিরের আদলে। ৩৫ লক্ষ টাকা বাজেট নিয়ে আয়োজিত এই দুর্গোৎসবে গঙ্গারতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।ক্লাব সম্পাদক চম্পন দেবরায়, পুজো কমিটির সম্পাদক সুব্রত দাস, ক্লাবের সাধারণ সম্পাদক প্রীতম দে এবং সদস্য রাকেশ বণিক জানান, পুজোয় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসনিক নির্দেশিকা মেনেই সুষ্ঠুভাবে পুজো পরিচালনা করা হচ্ছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #durgapuja