লৌহমানবের জন্মজয়ন্তীতে ঐক্যের দৌড়, বেহালায় কলকাতা পুলিশের ‘রান ফর ইউনিটি’
কলকাতা: ভারতরত্ন সরদার বল্লভ ভাই প্যাটেলের ১০১ তম জন্মজয়ন্তী উপলক্ষে ঐক্য ও সংহতির বার্তা দিল কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের সাউথ ওয়েস্ট ডিভিশনের উদ্যোগে শনিবার সকালে আয়োজিত হল ‘রান ফর ইউনিটি’ ম্যারাথন দৌড়।
এদিন বেহালার কেএফআর রেলওয়ে ময়দান থেকে এই দৌড় শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। উপস্থিত পুলিশ আধিকারিক, কর্মী এবং সাধারণ মানুষ দেশের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষার শপথ নেন।
সাউথ ওয়েস্ট ডিভিশনের পুলিশ আধিকারিকরা জানান, সরদার প্যাটেলের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের একতা বজায় রাখতেই এই উদ্যোগ। ম্যারাথনে পুলিশের পাশাপাশি বহু সাধারণ মানুষ, অংশ নেন।
ঐক্যের বার্তা নিয়ে এই দৌড় গোটা এলাকা পরিক্রমা করে।
#Kolkatapoliceforce #kolkatapolicemarathon #kolkatapolicehalfmarathon #kolkatapolicemainexamclass #kolkatapolicetrainingacademy #KOLKATAPOLICE #kolkatatriffic