ছয় মাসের দুধের শিশুকে ঘরে ফেলে নিখোঁজ মা, থানায় লিখিত অভিযোগ স্বামীর !! পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনায় চাঞ্চল্য।
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার নোনাডাঙ্গা এলাকায় এক মায়ের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, ছয় মাসের দুধের শিশু এবং আড়াই বছরের আরেক সন্তানকে বাড়িতে রেখে নিখোঁজ হয়ে গিয়েছেন পাপিয়া মজুমদার।ঘটনার বিবরণে জানা যায়, নোনাডাঙ্গা এলাকার বাসিন্দা সমীর মজুমদারের স্ত্রী পাপিয়া মজুমদার গত বৃহস্পতিবার বিকেলে বাড়ির দুই শিশুসন্তানকে রেখে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে অভিযোগ।অবশেষে স্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনায় থানার দ্বারস্থ হন স্বামী সমীর মজুমদার। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
তবে কী কারণে ওই গৃহবধূ নিখোঁজ হয়েছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন পরিবারের সদস্যরা।!
#WestBengal #westbengalpolice #kolkata
Kanchanpur, North Tripura | Nov 17, 2026