রাস্তার ওপর পাথরের স্তূপ, দুর্ঘটনার আশঙ্কায় স্কুল-কলেজ পড়ুয়ারা। সড়ককে ব্যক্তিগত গোডাউন বানানোর অভিযোগ কুমারঘাটে, নীরব প্রশাসন!।
কুমারঘাট থানা সংলগ্ন জাতীয় সড়ক থেকে বিএড কলেজগামী গুরুত্বপূর্ণ রাস্তাটি বর্তমানে পাথরের স্তূপে কার্যত অবরুদ্ধ। অভিযোগ, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী রাস্তার ওপর পাথর মজুত করে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে প্রতিদিন ছাত্রছাত্রী, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও।স্থানীয়দের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবিলম্বে রাস্তা থেকে পাথর সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা। ।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura