হেমতাবাদ: হেমতাবাদে সরকারি আবাস নিয়ে দূর্নীতির অভিযোগ বিজেপির
তৃণমূলের আমলে অনুমোদন দেওয়া আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ তুলে সরব হলেন বিজেপির হেমতাবাদ মন্ডল সভাপতি বিপ্লব সরকার। শুক্রবার দুপুরে হেমতাবাদে বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। যেখানে সরকারি আবাস নিয়ে গুরুতর অভিযোগ তোলেন বিপ্লব সরকার। তার কথায় হেমতাবাদের শতাধিক নাগরিক কে সরকারি ঘর দেওয়া হয়েছে। অনেকেই টাকা নিয়েও পাকা ঘর করছে না। ইতিমধ্যে প্রশাসন যারা টাকা নিয়েও ঘর করছে না তাদের টাকা ফেরত নেওয়া শুরু করেছে বলেই দাবি তার।