হেমতাবাদ: রাজবংশী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ
রাজবংশি মহিলাদের নিয়ে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে কালিয়াগঞ্জ থানার সামনে বিক্ষোভ দেখালেন রাজবংশি মা ভবানী কমিটির শতাধিক সদস্যা। বুধবার কালিয়াগঞ্জের ধনকৈল হাট থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে থানার সামনে এসে বিক্ষোভ দেখান তাঁরা।