হুড়া: উলটো রথে উপচে পড়া ভিড় হুড়ায়,দড়িতে টান দিলেন বিজেপি মাইনোরিটি মোর্চার রাজ্য নেতা
Hura, Purulia | Jul 24, 2026 উলটো রথে উপচে পড়া ভিড়, দড়িতে টান দিলেন বিজেপি মাইনোরিটি মোর্চার রাজ্য নেতা। ভক্তি আর আবেগে মিশে গেল হুড়া। উলটো রথের দিন হুড়ার রাস্তায় নেমেছিল উপচে পড়া ভিড়। ঢাক-কাঁসরের আওয়াজ, হরিনামের ধ্বনি আর "জয় জগন্নাথ" ধ্বনিতে মুখরিত হয়ে উঠল গোটা শহর। শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত হুড়ার কেন্দবনা মাসির বাড়ি থেকে শুরু হয় রথযাত্রা। রথটি হুড়া পেট্রল পাম্প, হুড়া হাটতলা মোড়, নিমতলা মোড়, জবজবি গোড়া কালিমন্দির হয়ে পৌঁছায় হুড়া জগন্নাথ মন্দিরে। আবাল-বৃদ্ধ-বনিতা সকলেই