হেমতাবাদ: হেমতাবাদে ব্লক প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বিকশিত ভারত জী রাম জী প্রকল্পের অধীনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো হেমতাবাদে। মঙ্গলবার হেমতাবাদের কাকড়শিং চন্ডীমন্ডপ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়। যেখানে বিডিও বিশ্বজিৎ দত্ত, ফরেস্ট রেঞ্জার সঞ্জীব ঝা, গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধি ও আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।