ডারলং সমাজের ঐতিহ্যবাহী ‘PAWL KUT FESTIVAL 2026 !! আপার সাইকায় বর্ণাঢ্য আয়োজনে সম্পন !!
কমলপুর মহকুমার আপার সাইকা গ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো ডারলং সমাজের ঐতিহ্যবাহী ‘PAWL KUT FESTIVAL 2026’। ২৩ নভেম্বর রাত থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই উৎসবে ডারলং সমাজের কৃষ্টি, সংস্কৃতি ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
উৎসবে ত্রিপুরা, মিজোরামসহ পার্শ্ববর্তী রাজ্য থেকে আগত শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি ঐতিহ্যবাহী গান-নাচ ও বিভিন্ন খাবারের স্টল উৎসবের আকর্ষণ বাড়িয়ে তোলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা গ্রুপস YMA-র জম্পুই শাখার সভাপতি লালচুংলুরা জংতে। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সম্পাদক জেমস। এছাড়াও উপস্থিত ছিলেন PAWL KUT ফেস্টিভ্যাল কমিটির সভাপতি থ্লামুয়ানা ডারলং, Zohnathlak Inpui (DZI)-এর সদস্যসহ প্রশাসনিক কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নতুন ও প্রবীণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি ডারলং সমাজের ঐতিহ্য ও সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে এক মিলনমেলায় পরিণত হয়।!
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura