বিডিও অফিসের সামনে পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ/ণ/পি/টু/নির অভিযোগ, চাঞ্চল্য বসিরহাটে
বসিরহাট: বিডিও অফিসের সামনে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতিকে টেনে-হিঁচড়ে নিয়ে এসে গ/ণ/পি/টু/নির অভিযোগ। কিল-ঘুষি, জুতো দিয়ে মারধরের পাশাপাশি ডিম ছুড়ে মারার অভিযোগ ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে।
ঘটনাটি বসিরহাট-২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন মণ্ডলকে ঘিরে। অভিযোগ, মঙ্গলবার পঞ্চায়েত অফিসের সামনে গাড়ি থেকে নামার পরই একদল মহিলা ও পুরুষ তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। তাঁকে উদ্দেশ্য করে অ/শ্লী/ল ভাষায় গা/লি/গা/লাজ করার পাশাপাশি কোমরের বেল্ট খুলে মা/র/ধ/র করা হয় বলেও অভিযোগ উঠেছে।
এরপর তাঁকে রাস্তা থেকে টেনে-হিঁচড়ে বিডিও অফিসের সামনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে ঘিরে এলোপাতাড়ি কিল-ঘুষি ও জুতো দিয়ে মারধর করা হয়। এমনকি তাঁর দিকে ডিম ছুড়ে মারা হয় বলেও অভিযোগ। ঘটনায় তাঁর সঙ্গে থাকা সহকর্মীরাও আক্রান্ত হন বলে দাবি।
স্থানীয় সূত্রের দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকেই সৌমেন মণ্ডল নিয়মিত বিডিও অফিসে যাতায়াত করছিলেন এবং নিজের দফতরের কাজকর্ম সামলাচ্ছিলেন। এদিন আচমকা তাঁকে ঘিরে বিক্ষোভ এবং পরে মারধরের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
ঠিক কী কারণে এই হামলা এবং কারা এর সঙ্গে জড়িত, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা। ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক বিরোধ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে, সরকারি দফতরের সামনে প্রকাশ্যে একজন পঞ্চায়েত সমিতির সভাপতিকে এভাবে মারধরের অভিযোগ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন ও পুলিশ।
Kolkata, Kolkata | Sep 16, 2026