করণদীঘি: প্রাক্তন বিধায়ক গৌতম পালের উপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় করণদীঘি বিডিও অফিস চত্বরে। দীর্ঘদিন পর এলাকায় ফিরে বিডিও অফিসে গেলে একদল মহিলা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বলে অভিযোগ। এরপর তাঁর উদ্দেশে ডিম ছোড়া হয় বলে দাবি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন গৌতম পাল। হুড়োহুড়ির মধ্যে তাঁর প্যান্ট খুলে যাওয়ার ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বিরাজ বিশ্বাসের কাছে পরাজয়ের পর দীর্ঘদিন তাঁকে এলাকায় দেখা যায়নি বলে স্থানীয়দের দাবি। এদিন তাঁর আগমন ঘিরেই ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা।