হেমতাবাদ: কালিয়াগঞ্জের নাবালিকা অপহরণে অভিযুক্ত যুবক গ্রেপ্তার, পক্সো ধারায় মামলা রুজু
কালিয়াগঞ্জে এক নাবালিকাকে অপহরণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। জানা গিয়েছে ধৃতের নাম শম্ভু রায়। বাড়ি মোস্তফানগর অঞ্চলের ভুঁইহারা গ্রামে। শুক্রবার, রাতে নিজ বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, চলতি আগষ্ট মাসের শুরুতে এক নাবালিকাকে অপহরণে অভিযোগ হয়। সেই ঘটনার তদন্তে গ্রেপ্তার করাহয় তাকে।।