হেমতাবাদ: হেমতাবাদ শিক্ষকপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুটি পুজো অনুষ্ঠিত
ঢাকের বাদ্যি ও পুরোহিতের পবিত্র মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে ঘটা করে হেমতাবাদ শিক্ষকপল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এবছর তাদের পুজোর ৫৬ তম বর্ষ। শুক্রবার সকালে খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ পুজো কমিটির সকল সদস্য সদস্যরা। প্রতিবছরের মতো তাদের পুজো এবারের জেলা বাসিন্দাদের নজর কারবে বলেই দাবি উদ্যোক্তাদের।