আসন্ন পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেলাঘরে পুলিশের ফ্ল্যাগমার্চ অনুষ্ঠিত হয়। সোনামুড়া ও মেলাঘর থানার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ ও CRPF জওয়ানরা অংশগ্রহণ করেন। মেলাঘর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও শান্তির বার্তা পৌঁছে দেন তাঁরা। উপস্থিত ছিলেন মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস, সোনামুড়া থানার ওসি তাপস দাসসহ দুই থানার পুলিশ আধিকারিক ও CRPF সদস্যরা। অবাধ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে নির্বাচন সম্পন্ন করাই এই ফ্ল্যাগমার্চের মূল লক্ষ্য।