হেমতাবাদ: হেমতাবাদে ভাতা বৃদ্ধি নিয়ে শিবির অনুষ্ঠিত বিডিও অফিসে
বৃদ্ধ বৃদ্ধা, স্বামীহীন এবং বিশেষভাবে সক্ষমদের ভাতা ১০০০ টাকা বাড়িয়ে ১৫০০ টাকা করেছে রাজ্য সরকার। এই ভাতা বৃদ্ধি উপলক্ষে হেমতাবাদ বিডিও অফিসে অনুষ্ঠিত হল শিবির। হেমতাবাদে বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে। এদিনের শিবির থেকে কিছু উপভোক্তার হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।