কুমারঘাটে বৃদ্ধ ইঞ্জিনিয়ারের মৃত্যু, ৫০–৬০ ভরি স্বর্ণালংকার নিখোঁজের সন্দেহ ।।
কুমারঘাট শহরের হালাইমুরা প্রবেশমুখের পূর্বপ্রান্তে পিডব্লিউটি বাংলোর কাছে নিজ ঘর থেকে পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গিরিন্দ্র কুমার দাসের (প্রায় ৯০) মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।বুধবার সকালে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি একাই ওই ঘরে থাকতেন। ঘটনাস্থলে ঘরের দরজা ও আলমারি ভাঙা অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি প্রায় ৫০–৬০ ভরি স্বর্ণালংকার নিখোঁজ হওয়ার সন্দেহ করা হচ্ছে।খবর পেয়ে কুমারঘাটের এসডিপিও ডেভিড দেববর্মা, ওসি সঞ্জয় দাসসহ পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। ময়নাতদন্তের রিপোর্টসহ সমস্ত দিক খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura