হুড়া: সেবা সংকল্প অভিযানের প্রস্তুতি বৈঠক হুড়ায়,উপস্থিত বিজেপির জেলা সহ সভাপতি
Hura, Purulia | Sep 12, 2026 সেবা সংকল্প অভিযানের প্রস্তুতি বৈঠক হুড়ায়।আসন্ন সেবা সংকল্প অভিযানকে সফল করতে শনিবার সন্ধ্যায় পুরুলিয়া জেলার হুড়া ব্লকের কাশীপুর বিধানসভার অন্তর্গত মন্ডল-১ এর হুড়াতে এক প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি ফাল্গুনী চ্যাটার্জি, মন্ডল সভাপতি সন্দীপ সিং সর্দার সহ মন্ডলের অন্যান্য পদাধিকারী ও কার্যকর্তারা। বৈঠকে সেবা সংকল্প অভিযানকে বুথ স্তর পর্যন্ত কিভাবে পৌঁছে দেওয়া যায়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।