হেমতাবাদ: হেমতাবাদ ব্লক প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচি অনুষ্ঠিত
হর ঘর তিরাঙ্গা কর্মসূচির অংশ হিসেবে সদর এলাকায় মিছিল করল হেমতাবাদ ব্লক প্রশাসন। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এই মিছিল সদর এলাকা পরিক্রমা করে। ব্যবসায়ী দের জাতীয় পতাকা দেওয়ার পাশাপাশি। বাড়ি বাড়ি গিয়ে জাতীয় পতাকা তুলে দেওয়া হয় হেমতাবাদের বাসিন্দাদের। হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন, বিডিও বিশ্বজিৎ দত্ত, হেমতাবাদ গ্রাম পঞ্চায়েত সদস্য বিপ্লব সরকার সহ ব্লক প্রশাসনের আধিকারিক ও ব্যবসায়ী রা উপস্থিত ছিলেন এই কর্মসূচি তে।