অনুষ্ঠানে গিয়েছিল পরিবার, সেই সুযোগে গ্রিল ভেঙে চুরি,নগদ ১০ হাজার টাকা সহ নিয়ে গেল মূল্যবান সামগ্রি,ঘটনা ধর্মনগরের মধ্য নয়াপাড়ায় ।।
ধর্মনগর শহরের মধ্য নয়াপাড়া এলাকায় একটি ভাড়াবাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার পরিবারের সদস্যরা পানিসাগরে আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেই সুযোগে চোরের দল বারান্দার গ্রিল ভেঙে ঘরে ঢোকে।বিকেল ৪টা নাগাদ বাড়ি ফিরে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরিবারের অভিযোগ, নগদ প্রায় ১০ হাজার টাকা-সহ বেশ কিছু মূল্যবান সামগ্রী চুরি হয়েছে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura