আসন্ন উদয়পুর পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন ৩১-রাধাকিশোরপুর মণ্ডলের যুব মোর্চার কার্যকর্তারা। মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকে নির্বাচনী রণকৌশল, বুথভিত্তিক সাংগঠনিক তৎপরতা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়। নির্বাচনে সংগঠনের ভূমিকা আরও সক্রিয় করা এবং তৃণমূল স্তরে সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে কার্যকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার এই সাংগঠনিক তৎপরতা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।