খাতড়া: খাতড়া থানা পুলিশের পরিচালনায় গুরুসদয় মঞ্চে অনুষ্ঠিত হল চক্ষু পরীক্ষা শিবির
Khatra, Bankura | Feb 20, 2024 বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় খাতড়া থানা পুলিশের পরিচালনায় গুরুসদয় মঞ্চে অনুষ্ঠিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। জানা গিয়েছে, শিবিরে মোট ৪৪১ জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ৪০ জনকে ছানি অপারেশনের জন্য পাড়া চক্ষু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই শিবির পরিদর্শন করলেন SDPO।