খাতড়া: ফুলহরি গ্রামে ট্যাংকের মাধ্যমে জল সরবরাহ হতেই ফুলহরি গ্রামের পাশে বন্ধ হওয়া নির্মীয়মান রাস্তার কাজ ফের শুরু হল
Khatra, Bankura | Feb 18, 2024 গ্রামে জল সরবরাহ হতেই ফুলহরি গ্রামের পাশে বন্ধ করে দেওয়া নির্মীয়মান রাস্তার কাজ শুরু হল। আজ সকালে ফুলহরি গ্রামে ট্যাংকের মাধ্যমে জল সরবরাহ করা হয়। আর এই জল সরবরাহ হতেই ফের নির্মীয়মান রাস্তার কাজ শুরু হল। গতকাল দীর্ঘ ৭-৮ দিন ধরে খাতড়ার ফুলহরি গ্রামে নল বাহিত পানীয় জলের সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রামের পাশে নির্মীয়মান রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।