খাতড়া: বেহাল রাস্তা পুনর্নির্মাণের বিষয়ে খাতড়া BDO অফিসে নাগরিক কমিটির ১২ জন প্রতিনিধির সাথে আলোচনা হল ব্লক প্রশাসনের
Khatra, Bankura | Feb 18, 2024 রাস্তা পুনর্নির্মাণের বিষয়ে নাগরিক কমিটির ১২ জন সদস্যের সঙ্গে খাতড়া বিডিও অফিসে আলোচনা করলেন খাতড়ার BDO। উপস্থিত ছিলেন খাতড়া থানার IC সহ ব্লক প্রশাসনের কর্তা ব্যক্তিরা। গত সোমবার পাঁপড়া ব্রিজ মোড় থেকে আড়কামা পর্যন্ত বেহাল রাস্তা পুনর্নির্মাণের দাবিতে পথ অবরোধ করেছিলেন নাগরিক কমিটির সদস্যেরা। ঐদিনই ব্লক প্রশাসনের পক্ষ থেকে নাগরিক কমিটির প্রতিনিধিদের সঙ্গেে রাস্তা পুনর্নির্মাণের বিষয়ে আলোচনা করার জন্য ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল।