খাতড়া: সিপিআইএমের প্রাক্তন নেতার স্মরণসভা হল রাধামোহনপুর গ্রামে, উপস্থিত জেলা সম্পাদক
Khatra, Bankura | Feb 19, 2024 সিপিআইএমের প্রাক্তন নেতা প্রয়াত সুবল বাউরির স্মরণ সভা হল খাতড়ায়। সিপিএমের খাতড়া এরিয়া কমিটির উদ্যোগে সুপুর অঞ্চলের রাধামোহনপুর গ্রামে ওই সভা হয়। উল্লেখ্য, গত ৩রা জানুয়ারি বার্ধক্য জনিত কারণে রাধামোহনপুরের নিজের গ্রামেই প্রয়াত হন ওই নেতা। এদিনের উপস্থিত ছিলেন সিপিআইএমের বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতি, জেলা কমিটির সদস্য বেলা পাত্র, খাতড়া এরিয়া কমিটির সম্পাদক সুনীল মাহাতো সহ প্রয়াত নেতার পরিবার।