খাতড়া: বিজেপির সাংগঠনিক বৈঠক হলো খাতড়ার বৈদ্যনাথপুর ফুটবল মাঠে, উপস্থিত মন্ডল সভাপতি
Khatra, Bankura | Feb 19, 2024 বিজেপির সাংগঠনিক বৈঠক হলো খাতড়ার বৈদ্যনাথপুর অঞ্চলে। বিজেপির রানীবাঁধ বিধানসভার ৩ নম্বর মন্ডলের পক্ষ থেকে বৈদ্যনাথপুর অঞ্চলের বৈদ্যনাথপুর ফুটবল মাঠে আজ বিকেল চারটা নাগাদ ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রানীবাঁধ বিধানসভার ৩ নম্বর মন্ডলের সভাপতি দিলীপ দুলে সহ বৈদ্যনাথপুর অঞ্চলের অন্যান্য কার্যকর্তারা। দিলীপ বাবু জানান, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ স্তর থেকে সংগঠনকে আরো বেশি মজবুত করার লক্ষ্যে এদিনের বৈঠকে আলোচনা হয়।