খাতড়া: ফুলহরি গ্রামে বন্ধ নলবাহিত পানীয় জল, খাতড়া থেকে পানীয় জল সরবরাহের আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির
Khatra, Bankura | Feb 18, 2024 ৭-৮ দিন ধরে পানীয় জল সরবরাহ হয়নি খাতড়ার ফুলহড়ি গ্রামে। নলবাহিত পানীয় জলের দাবিতে শনিবার সকালে গ্রামের পাশ দিয়ে নির্মীয়মাণ রাস্তার কাজ আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ বাগদি জানান, 'ফুলহরি গ্রামের পাশ দিয়ে রাস্তার কাজ চলায় গ্রামে জল সরবরাহের জন্য যে পাইপ লাইন ছিল তাতে কিছু সমস্যা হয়েছে। আপাতত ৩-৪টি জলের ট্যাঙ্ক দেওয়ার ব্যবস্থা হয়েছে।'