হুড়া: শাশুড়ির দিকে গরম তেল ছুঁড়ে মারার অভিযোগ বৌমার বিরুদ্ধে,হুড়া থানার দ্বারস্থ বয়স্ক দম্পতি
Hura, Purulia | Aug 25, 2026 শাশুড়ির দিকে গরম তেল ছুঁড়ে মারার অভিযোগ বৌমার বিরুদ্ধে। বাবাকেও বেধড়ক মারধরের অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে। হুড়া থানার দ্বারস্থ এক বয়স্ক দম্পতি। হুড়া থানার পুঞ্চাডি গ্রামের বাসিন্দা নিমাই চ্যাটার্জি। তাঁর অভিযোগ, গত ২৩শে আগস্ট রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ ছেলে ও বৌমা মিলে তাঁকে মারধর করে৷ গলা টিপে খুনের চেষ্টা করে। স্ত্রী বাসন্তী চ্যাটার্জি বাঁচাতে এলে, তাকেও মারধর করা হয়। এমনকি গরম তেল ছুঁড়ে মারেও, বলে অভিযোগ। মঙ্গলবার হুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিম