খাতড়া: সুপুর, গোড়াবাড়ি ও খাতড়া ১ নং অঞ্চলের ১০০ দিনের কাজের শ্রমিকদের জন্য করা সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন মন্ত্রী
Khatra, Bankura | Feb 21, 2024 খাতড়া ব্লকের ১০০ দিনের বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী তথা রানিবাঁধ বিধানসভার বিধায়ক জ্যোৎস্না মান্ডি। খাতড়া ব্লক এলাকার ১০০ দিনের কাজের শ্রমিকদের জন্য দু'বছর ধরে বকেয়া পারিশ্রমিক পাওনার ক্ষেত্রে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে ব্লকের প্রতিটি অঞ্চলে।খাতড়া ব্লকের সুপুর, গোড়াবাড়ি ও খাতড়া ১ নং অঞ্চলের সহায়তা কেন্দ্রগুলি পরিদর্শনের পাশাপাশি ১০০ দিনের কাজের শ্রমিকদের সঙ্গে কথা বললেন মন্ত্রী।