আগামী ২৭ নভেম্বর ত্রিপুরায় পৌর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বজায় রাখা ও ভোটারদের নিরাপত্তার বার্তা দিতে রবিবার সন্ধ্যায় উদয়পুর শহরে যৌথ ফ্ল্যাগমার্চ করল পুলিশ, টিএসআর ও সিআরপিএফ। গোমতী জেলা পুলিশ সুপার অনির্বাণ দাসের নেতৃত্বে ফ্ল্যাগমার্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাজীব সূত্রধর, এসডিপিও দেবাঞ্জলি রায়, রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর-সহ অন্যান্য আধিকারিক ও নিরাপত্তাকর্মীরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই ফ্ল্যাগমার্চের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা দেওয়া হয়। অবাধ, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতেই প্রশাসনের এই বিশেষ তৎপরতা।