হুড়া: রেশন কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রতিবাদ করাই বেধড়ক মারধরের অভিযোগ,হুড়া থানায় দায়ের লিখিত অভিযোগ
Hura, Purulia | Sep 26, 2026 রেশন কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রতিবাদ করাই বেধড়ক মারধরের অভিযোগ। হুড়া থানায় দায়ের লিখিত অভিযোগ। হুড়া থানার অন্তর্গত ভাগাবাঁধ গ্রামের বাসিন্দা বাসুদেব মণ্ডলের অভিযোগ, তাঁর পরিবারের রেশন কার্ডের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে গ্রামেরই তাপস দাশ নামে এক ব্যক্তি। তিনি এর প্রতিবাদ করাই গতকাল তার উপর চড়াও হয় ওই ব্যক্তি। হুড়া থানার লালপুর মোড় এলাকায় বেধড়ক মারধর করে। এমনি খুনের হুমকি দেওয়া হয়, বলেও অভিযোগ।