হুড়া: হুড়ায় রেশন বন্ধ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির চরম সমস্যায় পরিবার,সমাধানের আশ্বাস বিডিও ও বিধায়কের
Hura, Purulia | Aug 20, 2026 রেশন বন্ধে দুর্দশা, ৭ দিনে সমাধানের আশ্বাস।পশ্চিমবঙ্গ সরকারের নতুন নিয়মে রেশন বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্দশায় পড়েছে হুড়া ব্লকের পাখুরিয়া গ্রামের একটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির পরিবার। পরিবারের প্রধান চক্রধর মাহাতো ও তাঁর সন্তান দুজনেই বিশেষ চাহিদা সম্পন্ন, ফলে সংসারে রোজগারের কোনো উৎস নেই। সরকারি রেশনের উপরই নির্ভর করে চলত তাঁদের দিন। রেশন বন্ধ হওয়ায় পরিবারটির অবস্থা এখন শোচনীয়। বিষয়টি হুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধানের নজরে এলে তিনি কাশিপুরের