হেমতাবাদ: হেমতাবাদে গাড়ির ধাক্কায় মৃত ঘোরার শ্রাদ্ধ অনুষ্ঠান করল হেমতাবাদ থানার পুলিশ
থানা সংলগ্ন এলাকায় সরকারি বাসের ধাক্কায় মৃত থানার পালিত ঘোরা শাবক প্রিন্সের শ্রাদ্ধ অনুষ্ঠান করল হেমতাবাদ থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ থানার আইসির কোয়াটারের সামনে পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করাহল। উল্লেখ, সোমবার রাতে সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল প্রিন্সের৷ এরপর রাতে থানা ক্যাম্পাসেই সমাধি দেওয়া হয় প্রিন্সের। প্রিয় ঘোড়ার মৃত্যুতে থানার পুলিশের পাশাপাশি হেমতাবাদ বাসির মধ্যে শোকের আবহ তৈরি হয়।