১১ মাসের শিশুকে নিয়ে উধাও গৃহবধূ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর অভিযোগ স্বামীর, ফটিকরায় থানায় মামলা !
ফটিকরায়ের পূর্ব রাতাছড়া এলাকায় ১১ মাসের শিশুপুত্রকে নিয়ে গৃহবধূ নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত ১০ নভেম্বর স্বপন নাথের স্ত্রী রাখি দেবনাথ পূর্ব মশাউলির বিরজিৎ ধরের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। স্বপনের দাবি, যাওয়ার সময় নগদ এক লক্ষ টাকা ও দুই ভরির বেশি স্বর্ণালঙ্কার নিয়ে গেছেন তিনি।এদিকে বাড়িতে ১০ বছরের আরেক সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন স্বপন। ঘটনায় ফটিকরায় থানায় অভিযোগ জানানো হয়েছে। পরিবারের দাবি, পুলিশ দ্রুত তদন্ত করে মা ও শিশুর সন্ধান বের করুক।।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura