শারদীয় দুর্গাপুজোকে সামনে রেখে আগরতলায় পুলিশের বিশেষ নৈশ টহল
আগরতলা প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি কৃষ্ণধন সরকারের নেতৃত্বে গভীর রাতে ‘স্পেশাল নাইট বাইক মোবাইল’ টহল চালানো হয়।মোটরস্ট্যান্ড, কামান চৌমুহনী, গোলবাজার, প্রতাপগড়, এমবিবি কলেজ, কলেজটিলা, যোগেন্দ্রনগর, চন্দ্রপুর, আশ্রম চৌমুহনী, ধলেশ্বর-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চলে এই অভিযান। এতে মহারাজগঞ্জ বাজার ও কলেজটিলা টিওপির ওসিরাও অংশ নেন। টহল চলাকালীন সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ এবং বাইক আরোহীদের তল্লাশি করা হয়। পুজোর দিনগুলিতে আইনশৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই ধরনের নৈশ টহল অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি কৃষ্ণধন সরকার।
#dharmanagar #kanchanpur #panisagar #Kadamtala #kailashahar #churaibari #BreakingNews #khowai #agartala #tripura
Kanchanpur, North Tripura | Oct 9, 2026