খাতড়া: খাতড়া মহকুমা শাসকের সভাকক্ষে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহকুমার আটটি স্কুলের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো মহকুমা প্রশাসন
Khatra, Bankura | Feb 21, 2024 বই ও খেলাধূলা সামগ্রী দিয়ে ছাত্র ছাত্রীদের পাশে দাঁড়ালো খাতড়া মহকুমা প্রশাসন। বুধবার বিকেল চারটা নাগাদ খাতড়া মহকুমাশাসকের সভাকক্ষে মোট আটটি নিউ ইনট্রিগেটেড গভর্নমেন্ট স্কুল ও মডেল স্কুল কর্তৃপক্ষের হাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বই সহ খেলাধূলার সামগ্রী তুলে দেন মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে মহকুমা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন মহকুমা শাসকের দপ্তরের ডিএমডিসি মহম্মদ ইকবাল, মহকুমা শিক্ষা দপ্তরের আধিকারিক অনিমেষ সৎপতি সহ প্রশাসনের অন্যান্য আধিকারিক