জগদ্ধাত্রী পুজোয় থিম শতবর্ষে উত্তম কুমার, মণ্ডপ সেজেছে সিনেমা হলের আদলে দক্ষিণ কলকাতার এই পূজা মন্ডপ
কলকাতার জগদ্ধাত্রী পুজোতেও থিমের চমক। দক্ষিণ কলকাতার মধ্য ব্যানার্জী পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির প্রাক সুবর্ণ জয়ন্তী বর্ষের থিমের ছোঁয়ায় ফুটে উঠলো বাঙালির প্রিয় মহানায়ক উত্তম কুমার। উত্তম কুমারের শতবর্ষ উদযাপনে মণ্ডপ তৈরী হয়েছে সিনেমা হলের আদলে, যেই মণ্ডপ জুড়ে ভেসে উঠলো মহানায়কের নানান স্মৃতি, রয়েছে টিকিট কাউন্টার থেকে শুরু করে হলের প্রবেশ দ্বার, যেখানে ঝোলানো হাউসফুল বোর্ডও। থিমের নাম 'শতবর্ষে চিরউত্তম'। শিল্পী যাদব সেনের ভাবনায় জগদ্ধাত্রী পুজোর থিমের মধ্যে দিয়ে মহানায়ককে শ্রদ্ধা ও স্মরণ করা হচ্ছে এই পুজোয়। মণ্ডপের আনাচে কানাচে চোখ রাখলে ফুটে উঠবে বাঙালির সর্ব কালের শ্রেষ্ঠ নায়কের কালজয়ী সমস্ত সিনেমার দৃশ্য। প্রতি বছরই নতুনত্ব ভাবনায় দর্শকদের নজর কাড়ে দক্ষিণ কলকাতার এই জনপ্রিয় জগদ্ধাত্রী পূজা কমিটি। এবারও ইতিমধ্যেই বহু মানুষের মন জয় করেছে তাদের এবারের অভিনব ভাবনা দিয়ে।
#kolkata #SouthKolkataProperty #southkolkatadurgapuja #southkolkataridersclub